আসন্ন West Bengal Assembly Election 2026-এর আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। উত্তর দিনাজপুরের Islampur-এ এক জনসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee।
ইসলামপুর কোর্ট ময়দানের সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কিছু কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে করে টাকা নিয়ে আসছেন। তাঁর কথায়, “কেন্দ্রীয়মন্ত্রী টাকা নিয়ে আসেন। কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে কী আসে, তা আমি জানি। যদি সাহস থাকে, অন্যের গাড়ি চেক করার আগে আমার গাড়ি চেক করুন।”
গাড়ি তল্লাশি প্রসঙ্গেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। মমতা বলেন, সম্প্রতি দমদম বিমানবন্দরে তাঁর গাড়ির কাছেও কেন্দ্রীয় বাহিনী আসে। তিনি নিজেই গাড়ি তল্লাশি করার অনুমতি দেন। তাঁর প্রশ্ন, যদি তৃণমূল নেতাদের গাড়ি চেক করা হয়, তবে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রীদের গাড়িও কেন চেক করা হবে না।
এছাড়াও পয়লা বৈশাখের দিনে তাঁকে গালি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কারও নাম না করে তিনি ‘লাটসাহেব’ মন্তব্যের প্রসঙ্গ তুলে বলেন, বাংলা নববর্ষের দিনে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানানোর বদলে তাঁকে অপমান করা হয়েছে।
সভায় তিনি আরও দাবি করেন, ভবিষ্যতে ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্রের পরিকল্পনা রাজ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাঁর অভিযোগ, মহিলা বিলের সঙ্গে ডিলিমিটেশন যুক্ত করে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা চলছে।
সব মিলিয়ে ভোটের আগে ইসলামপুরের সভা থেকে একাধিক ইস্যুতে সরব হয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী।

